বিধ্বংসী আগুনে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি - The News Lion

বিধ্বংসী আগুনে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি




দি নিউজ লায়ন ;  শনিবার রাতে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি মুরগির খামার।এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পেছনে অন্য কিছু অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হটাৎ করে এতবড় পোল্ট্রি ফার্ম কী ভাবে ভষ্মীভূত হয়ে গেল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনার পেছনে থাকতে পারে এমন সম্ভাবনা  উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


 ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত রুদ্রনগর মাঠপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠপাড়ার স্থানীয় বাসিন্দা দীনেশ বিশ্বাস খামার টি তৈরি করার পর দীর্ঘ ষোলো বছর ধরে পোল্ট্রি মুরগি ব্যবসা করে আসছেন। শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ খামারে আগুন ধরে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন দীনেশ বিশ্বাস। এই ঘটনার পর তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে আসেন।


 স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়  কিছু সংখ্যক পোল্ট্রি ফার্ম বাঁচানো গেলেও বাকি পুরোটাই। দীনেশ বিশ্বাস বলেন চার দিন বয়সী মুরগির বাচ্চা সহ প্রায় তিন হাজার মুরগি ছিল ওই খামারটিতে।  অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক দশ লক্ষ টাকার উপর ক্ষতি হয়ে গিয়েছে বলেও তিনি জানান। 


 বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা খামারের মালিক দীনেশ বিশ্বাস সহ স্থানীয় বাসিন্দাদের।আবার কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিতে পারে এমন ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা বলেন এমন ভাবে মুরগির খামার পুড়েছে কোনও কিছুই চিন্হ নেই।বড় ক্ষতি হয়েছে।এই ঘটনার পেছনে কারুর হাত থাকতে পারে বলে তাদের ধারণা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.